শিক্ষাসফরে এসে বিজ্ঞানী মামার সাথে পরিচয় হয় শিশির আর লেলিনের। বিজ্ঞানী মামা এক অসাধারণ ব্যক্তিত্ব। বিজ্ঞানকে সবার কাছে সহজ আর জনপ্রিয় করার জন্য নিরলস পরিশ্রম করেন তিনি। বিজ্ঞানের পাশাপাশি তার চিন্তা-চেতনা, ধ্যান-ধারাণায় রয়েছে শুধু দেশ আর দেশের মানুষ। কীভাবে অন্যের উপকার করা যায় এই যেন তার সবময়ের ভাবনা। অথচ কী অদ্ভুত! দেশপ্রেমিক এই বিজ্ঞানী মামার হাঁসের খামার থেকে হাঁস যাচ্ছে একটার পর একটা। কে বা কারা যেন করছে। এই চোর ধরার দায়িত্ব পায় শিশির আর লেলিন। বিলের মধ্যে পড়ে দেখতে দেখে রক্তাক্ত হাঁস, পা আর মাংসল শরীর। বুঝতে পারে চোর বড় চালাক! তার থেকে বড় কথা, হিং¯্রও বটে! এক সময় অনুধাবন করে, চোর ধরতে এসে তারা সন্ধান পেয়েছে ভয়ংকর এক চক্রের, যে চক্র কিনা দেশ ও জাতির মেরুদন্ডকে ভেঙ্গে দিচ্ছে। যখন ভাবছে পুলিশকে জানাবে, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বুঝতে পারছে মত্যু আসন্ন। কারণ তাদের দিকে তাক করে পিস্তল হাতে দাঁড়িয়ে আছে দুর্ধর্ষ চক্রের নেতা। এখনই গুলি করে খুলি উড়িয়ে দেবে!
শেষ পর্যন্ত কী বাঁচতে পেরেছিল শিশির আর লেলিন? খোঁজ পেয়েছিল বিজ্ঞানী মামার হাঁস চোরের? আর কী হয়েছিল ভয়ংকর দুর্ধর্ষ সেই চক্রের?
Reviews
There are no reviews yet.
Be the first to review “বিজ্ঞানী মামা Biggani Mama” Cancel reply
লেখক মোশতাক আহমেদ এর জন্ম ১৯৭৫ সালের ৩০ ডিসেম্বর, ফরিদপুর জেলায়। পেশায় একজন সহকারী পুলিশ সুপার হওয়া সত্ত্বেও লেখালেখির প্রতি তাঁর আগ্রহ প্রচুর।
এ পর্যন্ত সায়েন্স ফিকশন নিয়েই সবচেয়ে বেশি লিখেছেন।
Reviews
There are no reviews yet.