
৳ 250.00 Original price was: ৳ 250.00.৳ 187.00Current price is: ৳ 187.00.
ইমরান অবাক হয়ে তাকিয়ে আছে পরির দিকে। ধীরে ধীরে অপূর্ব সুন্দর পরির চেহারাটা বিকৃত হয়ে যাচ্ছে। কাঁপতে শুরু করেছে সমস্ত শরীর। চোখের মণি দুটোও আর আগের মতো নেই, বড়ো হয়ে চোখের ভিতর চক্রাকারে ঘুরতে শুরু করেছে। তারপর হঠাৎই হাত-পাগুলো নিজে থেকেই বেঁকে যেতে শুরু করল। সেই সাথে মুখ দিয়ে গো গো অদ্ভুত এরকম শব্দ বের হতে লাগল। মনে হচ্ছে পরি যেন কিছু বলতে চাচ্ছে, কিন্তু বলতে পারছে না। ইমরান বুঝতে পারল ভয়ানক কষ্ট হচ্ছে পরির, কিন্তু কি করবে সে? এক সময় সামনের দিকে হাত বাড়িয়ে তারদিকে এগিয়ে আসতে শুরু করল পরি। ইমরান আপ্রাণ চেষ্টা করল পরিকে নিবৃত্ত করতে। কিন্তু পারল না। পরির শরীরে যেন অসুরের শক্তি। ভয় পেয়ে ইমরান বাড়ির সবার সাহায্য কামনা করল। সবাই বলল পরিকে ভয়ংকর জিনে ধরেছে। তাকে বাঁচাতে হলে জিন ছাড়াতে হবে। ডাকা হলো জব্বার ফকিরকে। পরির উপর জব্বার ফকিরের অমানুষিক অত্যাচার কিছুতেই মেনে নিতে পারল না ইমরান। পরিকে বাঁচাতে সে পরিকে নিয়ে ঢাকায় চলে এলো। কিন্তু ঢাকার জীবন যে তার জন্য আরও কষ্টের,আরও অনিশ্চিয়তার। কে সাহায্য করবে তাকে? অবশেষে দ্বারস্থ হলো ডাক্তার তরফদারের।
শেষ পর্যন্ত কী ডাক্তার তরফদার বাঁচাতে পেরেছিলেন পরিকে?
মেঘে ঢাকা জোছনা | Meghe Dhaka Joshna
লেখক মোশতাক আহমেদ এর জন্ম ১৯৭৫ সালের ৩০ ডিসেম্বর, ফরিদপুর জেলায়। এ পর্যন্ত সায়েন্স ফিকশন নিয়েই সবচেয়ে বেশি লিখেছেন।
৳ 400.00 Original price was: ৳ 400.00.৳ 300.00Current price is: ৳ 300.00.
৳ 450.00 Original price was: ৳ 450.00.৳ 337.00Current price is: ৳ 337.00.